ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২১:৫১:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২ জুন ২০২৪ রবিবার

টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু আজ

টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু আজ

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম আজ রবিবার শুরু হচ্ছে। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় শেখ ফজলুল হক মনি খেলার মাঠে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কার্যক্রমের উদ্বোধন করবেন। চলতি মাসে সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। 

শনিবার টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশব্যাপী এ পণ্য বিক্রি কার্যক্রমে একজন কার্ডধারী সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। 

এবার প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি। 

এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করবে।